ঢাকা: সারাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি)।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্যানুযায়ী, রাত ৯টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ১৭ হাজার ২০০ মেগাওয়াট পৌঁছায়, যা সর্বকালের সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার সমন্বিত উদ্যোগ, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতার কারণে নতুন এই রেকর্ড সম্ভব হয়েছে।
এর আগে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই এই রেকর্ড হয়।