ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ব্যক্তিগত সফরে থাইল্যান্ড যাচ্ছেন।
মঙ্গলবার (১৯ মে) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১ থেকে ৭ জুন থাইল্যান্ড ভ্রমণ করবেন তিনি
আরো জানা গেছে, এই সফরের ব্যয় নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন।
এটি তার ব্যক্তিগত সফর তাই ভ্রমণকালীন তার অনুপস্থিতি বহির্বাংলাদেশ ছুটি হিসেবে গণ্য হবে বলে জানা গেছে।
থাইল্যান্ড যাচ্ছেন ইসি সানাউল্লাহ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২০:৫৫ | আপডেট: ২০ মে ২০২৬ ০০:৩৪
১৯ মে ২০২৬ ২০:৫৫ | আপডেট: ২০ মে ২০২৬ ০০:৩৪
সারাবাংলা/এনএল/এসএস