Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৫:০২ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:২৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুতই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বিমানবন্দরের ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল ও কার পার্কিং এরিয়া। এই বিস্তৃত কভারেজের ফলে সব গুরুত্বপূর্ণ এরিয়াতেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর