Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে সংবাদপত্রে ছুটি থাকবে ৫ দিন

সারাবাংলা ডেস্ক
১৮ মে ২০২৬ ২২:২১ | আপডেট: ১৯ মে ২০২৬ ১০:২১

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি থাকবে। ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

প্রসঙ্গত, এরই মধ্যে দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, এবার ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিন (২৫-৩১ মে) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদকে সামনে রেখে শনিবারও (২৩ মে) দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা খোলা থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর