Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১১:২০ | আপডেট: ১৮ মে ২০২৬ ১২:৪৮

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বৈদ্যুতিক লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার উদ্দেশ্যে আজ সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, সোমবার (১৮ মে) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন এলাকায় ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সংস্কার কাজ পরিচালনার জন্য আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের ফলে কাপাসিয়া ফিডারের আওতাধীন সোর্স থেকে শুরু করে কাপাসিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত এলাকা, কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাসিয়া পশ্চিমপাড়া এবং পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। সাময়িক এই উন্নয়নমূলক কাজের জন্য সম্মানিত গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।