Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:৪৬

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (১৭ মে) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌহিদ আহমেদের সই করা এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার শেখ সাজাদ আলী পদত্যাগ করার পর গত দুই মাস ধরেই ডিএমপি কমিশনারের পদ শূন্য ছিল। ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার গত ১৪ মে অবসরে যাওয়ায় নতুন কমিশনার নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন