Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৮:১৮

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকা: আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চিকিৎসা হামে আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের চিকিৎসায় সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করেছে। এরইমধ্যে আমরা ৯৮ শতাংশ টিকা কাভারেজ করেছি। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। তবে পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।

বিজ্ঞাপন

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৫১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭৪১৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৫৫ রোগী।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর