ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের ঐতিহাসিক জয় পায় টাইগাররা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, খেলোয়াড়দের এই জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটের এই ধারাবাহিক সাফল্য বিদেশের মাটিতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টানা দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে জয় পাওয়ায় দলটির বিপক্ষে এটি টাইগারদের টানা তৃতীয় টেস্ট জয়। মিরপুর টেস্টে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। জবাবে ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।