Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৭:৪৩

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ঢাকা: আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে গণভবনে অবস্থিত এই স্মৃতি জাদুঘরটি সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জাদুঘর উদ্বোধনের সময় নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী এবং তার নির্ধারিত সময়ে তাকে দিয়েই এই ঐতিহাসিক জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সরকারি বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে এগিয়ে চলছে সংস্কার ও রূপান্তরের কাজ। মঙ্গলবার পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাসকে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ আগস্টের বিপ্লবের গুরুত্ব মাথায় রেখেই আগামী ৫ আগস্টের মধ্যেই এটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই জাদুঘরের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর