Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১১:৪৮

বিদ্যুৎ সঞ্চালন লাইন। ফাইল ছবি

ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের লক্ষ্যে মঙ্গলবার (১২ মে) ঢাকার উপকণ্ঠের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ মে) পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত সঞ্চালন লাইনের আধুনিকায়ন ও নতুন ফিডার চালুর কাজের জন্যই এই সাময়িক ভোগান্তি পোহাতে হবে গ্রাহকদের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারে ডাবল সার্কিট নির্মাণ, লাইন রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ চলবে। একইসঙ্গে রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এই বিশাল কর্মযজ্ঞের কারণে ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙা বাড়ি সেকশন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে।

বিজ্ঞাপন

পল্লী বিদ্যুৎ সমিতি আরও জানিয়েছে, বিদ্যুৎ বন্ধ থাকাকালীন বামনসুর ফিডারের লোড বিভাজনের মাধ্যমে নতুন একটি ১১ কেভি ফিডার চালু করার পরিকল্পনা রয়েছে। এই উন্নয়নমূলক কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা ভবিষ্যতে আরও মানসম্মত, স্থিতিশীল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। নির্ধারিত কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হবে।

সারাবাংলা/এফএন/ইআ