Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন নীলা ইসরাফিল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১১:১৭ | আপডেট: ৬ মে ২০২৬ ১৪:১২

নীলা ইসরাফিল।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

বুধবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি নির্বাচনি পোস্টার শেয়ার করে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে নীলা ইসরাফিল লিখেছেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকাকে নাগরিকদের অধিকার হিসেবে উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নীলা ইসরাফিল জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন। তবে দলটির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পরবর্তী সময়ে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা দক্ষিণ সিটির এই নির্বাচনকে কেন্দ্র করে তার এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে।