Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমাজকল্যাণ মন্ত্রীর মা আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ০৯:০৫ | আপডেট: ৬ মে ২০২৬ ১১:২৭

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৬ মে) ভোর ৫.৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক।

তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন।

মরহুমার নামাজে জানাজা বুধবার বাদ আসর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলি সরকারের কবরের পাশে দাফন করা হবে।

বিজ্ঞাপন

মরহুমার সন্তানেরা তাদের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর