Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৫

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৮:১১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২০:৪৬

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩৫ শিশু।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৩৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৪ শিশু এবং সন্দেহজনক হামে ১১৫১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৩১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৫০২৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ১৫৮ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৭৫৬ রোগী।

বিজ্ঞাপন

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২৭৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২২৭ জন এবং নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর