Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৬:৩২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:৩৬

ঢাকা: ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদফতরে কর্মরত সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) শামীমা পারভীন। এ ছাড়া বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে হাসান মোহাম্মদ নাছের রিকাবদার দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া অপর একটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন মো. মিজানুর রহমান। তাকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিআইবি) দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আর বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

 

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর