Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৮

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৮৭ শিশু।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে নিশ্চিত হাম ৩ ও সন্দেহজনক হাম ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৮৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৭২ শিশু এবং সন্দেহজনক হামে ১২১৫ জন শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৪২৩১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৬ হাজার ৫২৭ রোগী।

বিজ্ঞাপন

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২৪০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৯৮ জন এবং নিশ্চিত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে- রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর