Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২০:২০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা: মালয়েশিয়ায় চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (২২ এপ্রিল) মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত The Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026 Exhibition এ অংশগ্রহণ করে বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

সেইসঙ্গে ‘ASEAN Security at the Edge of Emerging Technologies’ এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত 8th Putrajaya Forum এ অংশগ্রহণ করেন।

এ ছাড়া, তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে, সেনাবাহিনী প্রধান গত ১৯ এপ্রিল চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর