Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:০০

ঢাকা: মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানকে জরুরি চিকিৎসাসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে এই সহায়তা হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সিদ্ধান্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। ইরান ও আমেরিকা-ইসরাইল চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকার এই উদ্যোগ নিয়েছে।

যুদ্ধের কারণে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও চিকিৎসা সংকটের মুখে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বাংলাদেশ এই সহায়তা প্রদান করল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশও ইরানের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা পাঠাচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর