Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১০:৩০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৩

মো. ময়নুল ইসলাম এবং ড. এম মাহফুজুল হক।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুজন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে বর্তমান সরকার।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ময়নুল ইসলামকে ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে, ড. এম মাহফুজুল হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল ও মাহফুজুলসহ মোট চার রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে নিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার সরকার তাদের নিয়োগের বাকি মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাতিল করল। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর