Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২০:৩৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২০:৩৮

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের পরিচালনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণার পূর্বে দেওয়া বক্তব্যে আতিকুর রহমান বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকের স্বার্থ, অধিকার, কল্যাণ এবং শ্রমিক সমাজের সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে গিয়ে বিগত সময়ে আমাদের নেতাদেরকে বারবার রাষ্ট্রীয় রোষানলে পড়তে হয়েছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দীর্ঘ পথ চলায় শ্রমিকের স্বার্থ রক্ষা ও কল্যাণ সাধনায় এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই এক বিন্দু পরিমাণ পিছপা হয়নি এবং ভবিষ্যতেও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামে আমরা পিছু হটবো না ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন।

  • জেলা, উপজেলা ও থানার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ;
  • জাতীয় ইউনিয়নগুলোর উদ্যোগে দেশব্যাপী শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা;
  • ক্রাফট ফেডারেশনগুলোর উদ্যোগে শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা;
  • ট্রেড ইউনিয়নগুলোর ব্যানারে র‌্যালি ও শ্রমিক সমাবেশ;
  • ‘আন্তর্জাতিক শ্রমিক সমাবেশের ডাক’ লিফলেট সাধারণ শ্রমিকদের মাঝে বিতরণ;
  • কেন্দ্র, জেলা, মহানগরী, জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়নগুলোর উদ্যোগে পোস্টারিং;
  • মহানগরী, জেলা, উপজেলা, থানা ও ট্রেড ইউনিয়নগুলোর উদ্যোগে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো;
  • পেশা ভিত্তিক শ্রমিক সমাবেশ, র‌্যালি ও সামষ্টিক বনভোজন আয়োজন করা;
  • বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিয়ম;
  • ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়;
  • অসচ্ছল ও কর্মক্ষম শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান;
  • বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তা প্রদান;
  • শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ;
  • সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ;
  • ইমাম ও খতীবদের মাঝে ‘শ্রমিকদের অধিকার ও মর্যাদা’ সম্পর্কিত খুতবা বিতরণ।

ফেডারেশনের পক্ষ থেকে সকল পর্যায়ের শাখা ও ট্রেড ইউনিয়ন নেতাদেরকে ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়।

 

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর