Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’
তদন্তে স্পিকারের ৫ সদস্যের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৮:২৬

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য স্পিকার মঙ্গলবার ৫ সদস্যের এই কমিটি গঠন করেন।

বিজ্ঞাপন

কমিটির সদস্যরা হলেন—

১. এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ ও সংসদ সদস্য (২৭৭ লক্ষ্মীপুর-৪) — আহ্বায়ক।

২. লুৎফুল্লাহেল মাজেদ, সংসদ সদস্য (১৫৩ ময়মনসিংহ-৮) — সদস্য।

৩. মো. সাইফুল আলম, সংসদ সদস্য (১৮৫ ঢাকা-১২) — সদস্য।

৪. হুম্মাম কাদের চৌধুরী, সংসদ সদস্য (২৮৪ চট্টগ্রাম-০৭) — সদস্য।

৫. মো. আবুল হাসনাত, সংসদ সদস্য (২৫২ কুমিল্লা-৪) — সদস্য।

কমিটিকে গঠিত হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

 

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর