Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১১:১৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১২:৫৬

ঢাকা: হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের জন্য শনিবার (১৮ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। আজকের সভায় জিলকদ মাস শুরুর তারিখ নির্ধারিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলকদ মাসের পরেই আসে পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই সারা বিশ্বের মুসলমানরা ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন। তাই হজের প্রস্তুতির দিনক্ষণ ঠিক করতে জিলকদ মাসের গুরুত্ব অপরিসীম।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর