Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৫:৩৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২৬

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেস ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটির পিপিপি অনুমোদিত হয়েছে। এর কাজ ২০২৯ সালের মধ্যে সমাপ্তি হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরীর জন-গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে মন্ত্রী সংসদকে একথা জানান।

সেতুমন্ত্রী বলেন, এর মধ্যে ২.৬ কিলোমিটার ফ্লাইওভার রয়েছে। অবশিষ্ট যে অংশ প্রায় ৪৮ কিলোমিটারের সেটির ফিজিবিলিটি স্টাডি চলমান। জাইকার সঙ্গে অর্থায়নের জন্য আলোচনা চলছে। এই মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে পারব।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো সন্দেহ নেই এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, দুর্ঘটনা ঘটছে। তবে দুর্ঘটনা প্রবল এলাকাগুলোতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দুর্ঘটনাপ্রবণ হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবি দীর্ঘদিনের। ১৫৯ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লাইনে উন্নীত করার জন্য একাধিকবার সমীক্ষা চালানো হয়েছে।

এর মধ্যে ২০১৩-১৫ সালে সমীক্ষা চালায় সুইডিশ কনসালট্যান্ট নামে একটি প্রতিষ্ঠান। তাদের সমীক্ষা প্রতিবেদনে এ কাজের জন্য ১০ হাজার কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর