Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১২:২৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:০১

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: সারাদেশে বহুল আলোচিত ডিজিটাল উদ্যোগ ‘কৃষক কার্ড’ ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলেও জানা যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার বিশেষ গাড়ি বহর টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়।

পহেলা বৈশাখের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। দেশের শোষিত ও বঞ্চিত মানুষের নেতা মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি জেলা সদরের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ আগমনকে ঘিরে টাঙ্গাইল শহর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার কঠোর বলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো শহরজুড়ে চার স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব, পুলিশ, ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে নিবিড় নজরদারি চালাচ্ছেন।

জনসভাস্থল ও সড়কপথের প্রতিটি মোড়ে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানে শামিল হতে পারে।

সরকারের বিশেষ পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনী দিনে প্রাক-পাইলটিং বা প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২০ হাজার ৬৭১ জন কৃষকের হাতে এই ডিজিটাল ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং কৃষকদের আধুনিক প্রযুক্তির সেতুবন্ধন। এই কার্ডের মাধ্যমে সরকারের দেওয়া কৃষি প্রণোদনা, ঋণ সুবিধা এবং ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর