Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন
মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২১:১৫

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) প্রয়াত মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব।

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) প্রয়াত মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবন থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আইরীন মাহবুব সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় সদস্য এবং তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

‎এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, প্রথম দিন আইরীন মাহবুবসহ ৫০ জনের বেশি সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

‎তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

‎মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ভোট হবে ১২ মে।

‎উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুযায়ী এবার ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর