Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে বসবে শুক্রবারেও

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:৩৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২২:৪৫

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা সরকারি দলের চিফ হুইপ।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

এ ছাড়া আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সরকারি বিল পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজন হলে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর