Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৫:০৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৬:২৮

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

‎সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

‎এ সময় তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের আসনভিত্তিক ফলাফল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬ টি, জামায়াত জোট ১৩ টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১ টি আসন পাচ্ছে।

‎এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠায় ইসি। চিঠিতে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। এরইমধ্যে দলগুলো তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

‎চিঠিতে বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

‎সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর