Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শব্দের মারপ্যাঁচ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: পার্থ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ০১:২৮

জাতীয় সংসদে কথা বলছেন আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ঢাকা: সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংস্কার আর সংশোধনের মধ্যে খুব সুক্ষ্ম পার্থক্য আছে। আমরা চাই জুলাই সনদের বিষয়গুলো সংবিধানের ভেতরে থেকেই আসবে এবং সাংবিধানিক রীতিনীতি মেনেই আসবে। মনে হচ্ছে শব্দের মারপ্যাঁচ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনীত মুলতবি প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, ‘আমরা গণভোট মানি। এই কারণেই হ্যাঁ ভোট দিয়েছি।’

পার্থ বলেন, ‘আমাদের জুলাই যোদ্ধাদের সঙ্গে ডিল করার জন্য আরও অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। ওনারা আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। ওনারা মূল্য দিয়েছেন বলেই আমরা আজ এখানে আছি। তাই আমাদের সহ্য ক্ষমতা আরও বাড়াতে হবে।’

বিজ্ঞাপন

বিরোধীদল জুলাইয়ের টেন্ডার নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই। তারা বারবার প্রমাণের চেষ্টা করছে, তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে।’ বিরোধীদলীয় সংসদ সদস্যরা গ্যালারিতে থাকা জুলাই যোদ্ধাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন উল্লেখ করে পার্থ বলেন, ‘জুলাই যোদ্ধাদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলতে হবে।’

তবে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানান।