Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইনে নিহত বাংলাদেশি তারেকের জানাজা সম্পন্ন, অংশ নেন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৭:৫১

জানাজায় অংশ নিয়েছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দেশটির রাজধানী মানামার কানু মসজিদে তারেকের জানাজা অনুষ্ঠিত হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে তারেকের মরদেহ গ্রহণ করবেন। সন্ধ্যা সোয়া ৬টায় মরদেহ ঢাকায় এসে পৌঁছানর কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর