Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১১:২৭ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৩:৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার (২ মার্চ) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় টেলিফোন করে দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক জ্ঞাপন করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এর আগে সোমবার বিবেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

বিজ্ঞাপন

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
২৪ এপ্রিল ২০২৬ ১০:১৭

আরো

সম্পর্কিত খবর