Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৩ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৮

এমটি ইউয়ান জিং হে নামের জাহাজ।

চট্টগ্রাম: সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রামের বহির্নোঙরে অবস্থান করছে আরো দু’টি জাহাজ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়ানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসা চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ জেটিতে ভিড়ানো হয়েছে। আজ (৩ এপ্রিল) বেলা ২টায় বিপিসির কর্মকর্তারা জাহাজটি পরিদর্শনের জন্য বন্দরে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এদিকে, এলপিজি ও এলএনজি নিয়ে আসা আরো দু’টি বড় জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিনোর্ঙরে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর