Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরাতের প্রেসিডেন্টের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১০:১৪ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৪:৩৮

সংহতি পত্র হস্তান্ত করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংহতি পত্র লিখেছেন। দেশটির সংবাদ মাধ্যম ফোরসান ইংলিশ ভার্সনের খবরে এমনই বলা হয়েছে।

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি লিখিত বার্তা গ্রহণ করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করার সময় সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বার্তাটি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে কাতারে এবং ওমানে প্রধানমন্ত্রীর তরফ থেকে সংহতি পত্র পৌঁছে দেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন। সেখানে হামলার এবং সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিপুলসংখ্যক বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য দেশটির সরকারের অব্যাহত সমর্থনের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর