Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:৩৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ০৮:০৫

আইজিপি মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি

ঢাকা: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত উভয় দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার কর্মসূচি ও নানামুখী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর