Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিবেশন শুরুর ৫ মিনিট আগেই সংসদ কক্ষে প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:২৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:২১

মুলতবির পর সংসদ অধিবেশনে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় দুই সপ্তাহ বিরতির পর সংসদের প্রথম অধিবেশন রোববার (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। এদিন বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য অনেক সদস্যের আগে সংসদ কক্ষে প্রবেশ করেন এবং নিজের নির্ধারিত চেয়ারে বসেন। এ সময় তার পাশের সিনিয়র মন্ত্রী অনেকের চেয়ারসহ পেছনের বহু চেয়ার খালি ছিল।

বিকাল ৩টা বাজার পাঁচ মিনিট আগেই প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে অন্য সদস্যরা একে একে সংসদ কক্ষে আসেন।

প্রধানমন্ত্রী যখন কক্ষে প্রবেশ করেন তখন প্রথম সারিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন, দ্বিতীয় সারিতে প্রধানমন্ত্রীর পেছনে ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তৃতীয় সারিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও অধিকাংশ চেয়ার খালি ছিল।

বিজ্ঞাপন

শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর