Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্য সংঘাত ও মতপার্থক্যের সমাধানে প্রস্তুত রাশিয়া: খোজিন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:০৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:৪৯

বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ঢাকা: রাশিয়া মধ্যপাচ্যের সংঘাতের দ্রুত অবসানের পক্ষে। রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সংঘাত ও বিদ্যমান মতপার্থক্যের সমাধানে সহায়তা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশে কার্যরত রুশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।

এই বৈঠকে উভয় পক্ষ জাতিসংঘে এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলমান রাশিয়া-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন মধ্যেপ্রাচ্যে সংঘাত দ্রুত নিরসন ও মতপার্থক্য সমাধানের রুশ সহায়তার প্রস্তুতির কথা তুলে ধরেন।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর