Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মন্ত্রীর মন্ত্রণালয় কমলো, দায়িত্ব বাড়ল আরেক প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট 
২৬ মার্চ ২০২৬ ০০:১৫ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৪৯

ঢাকা: নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের একটি মন্ত্রণালয় কমানো হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে আরও একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১২ মার্চও নতুন সরকারের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছিল। ওইদিন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

 সারাবাংলা/জিএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর