Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২০:৪৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২৩:৫৭

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল জন জোসেপ লিস (ইউএসএ) নন্দন ম্যারিনকোভ (রিপাবলিক অব সার্বিয়া) এবং মারিয়া চৌধুরী (বাংলাদেশ) বুধবার (২৫ মার্চ) সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটও‌য়্যার ব্যবহার, লেজিসলেটিভ ও এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন, সংসদীয় কমিটির সংখ্যা, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউটের রীতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

এসময় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সঙ্গে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর