Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতা দিবসে আলোকসজ্জাসহ নানা বিষয়ে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ০০:০৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:৫৫

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোকসজ্জাসহ বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সোমবার (২৩ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এসব নির্দেশনা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ২৫ মার্চ রাতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং স্থাপনাগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। দিবসটির গাম্ভীর্য বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ২৬ মার্চ উদযাপনকে সামনে রেখে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার সারা দেশে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় দিবসের মর্যাদা রক্ষা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর