Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৯:০০ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ২০:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা নিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান, আর সেই সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ঐক্য ও সহমর্মিতার বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর।

প্রধানমন্ত্রী বলেন, রামাদান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য এবং মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহানুভূতির পরিবেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি ভাগাভাগিরও উৎসব—যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে আনন্দে শামিল হয়।

বিজ্ঞাপন

তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি ঘর ও প্রতিটি পরিবারে ঈদের আনন্দ পৌঁছে যাবে এবং সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি করবে। প্রধানমন্ত্রী দেশবাসীর পাশাপাশি বিশ্বের সব মুসলিমের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

ভিডিও বার্তার শেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর