Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট / ৩ দিনের মধ্যে অনিয়মের প্রতিবেদন দাখিলের নির্দেশ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২২:২৫ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:০৬

‎ঢাকা: ‎আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বা কোনো অনিয়ম হলে মাত্র ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত হয়েছে বিশেষ অনুসন্ধান ও বিচারিক কমিটি, যারা প্রয়োজনে সরাসরি সংক্ষিপ্ত বিচারও করতে পারবে।

‎সোমবার (১৬ মার্চ) ইসির আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইনের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

‎এতে বলা হয়েছে, বর্ণিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধান পূর্বক ৩ (তিন) দিনের মধ্যে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠাবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার ওই অনুসন্ধান প্রতিবেদন সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর পাঠাবে এবং অতিসত্ত্বর ওই প্রতিবেদন পিডিএফ ফরমেটে অত্র সচিবালয়ের আইন অনুবিভাগের উপসচিব (আইন বিষয়ক-১ শাখা) এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাবে।

‎এছাড়া কোনো নির্বাচন-পূর্ব অনিয়ম যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘনজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১খ (৩) অনুচ্ছেদের আওতাধীন অপরাধ হিসেবে বিবেচ্য তাহলে ওই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ওই আদেশের ৯১ক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে উক্ত অপরাধের বিচার করতে পারবে। অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনকালে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩, ৭৫ ও ৭৭ এর আওতাধীন কোন অপরাধ ওই আদেশের ৯১ ক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবে।

এরইমধ্যে এই দুই আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর