Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে মাঠ প্রশাসনের অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৯:২৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:২৮

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মাঠ প্রশাসনের কাছ থেকে পাওয়া অভিযোগ বা তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটির সময় মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের ভবন নম্বর ২–এর চতুর্থ তলায় পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এ কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির সময় প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে এই কন্ট্রোল রুমের মাধ্যমে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদকে সামনে রেখে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে সাত দিনের টানা সরকারি ছুটি। এ সময় ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ছুটিতে থাকবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর