Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাব-এসবি ও সিআইডির শীর্ষপদে পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৪:৫৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৬:১৪

ঢাকা: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি), পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

একইসঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

পবিত্র লাইলাতুল কদর আজ
১৬ মার্চ ২০২৬ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর