Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন
প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকে মাঠে নামছেন প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১০:৪৭

ঢাকা: ‎আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে রোববার (১৫ মার্চ)। শুরু হতে যাচ্ছে প্রচার কার্যক্রম।

আজ সোমবার (১৬ মার্চ) থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন প্রার্থীরা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রতীক রোববার বরাদ্দ দেওয়া হয়েছে। এ দুই আসনে মোট ছয়জন প্রার্থী, আজ সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে।

শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করার ফলে এ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান। স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

অন্যদিকে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

ইসির ঘোষিত তসফিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর