Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক আব্দুল আওয়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১০:২৫

অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। ছবি: সংগৃহীত।

ঢাকা: অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৬ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এস এম আব্দুল আওয়াল যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি অন্য কোনো পেশা, ব্যাবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই দায়িত্ব পালন করবেন।

এ পদে দায়িত্ব পালনকালে তিনি সরকারের সচিব সমমর্যাদা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর