Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৪:৩৭

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেল জানায়, এরই মধ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এসময় পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল জানায়, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরো সায়েন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।

তাকে নিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্সের।

সব বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছেন নিয়মিত।

বিজ্ঞাপন

পাকিস্তানের ভালো শুরু
১৩ মার্চ ২০২৬ ১৫:১৬

আরো

সম্পর্কিত খবর