Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:৪৬

ঢাকা: ‎মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে তুলতে সহজের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’কে কেন্দ্র করে এই সহযোগিতা ঈদে ঘরে ফেরার অর্থকে নতুনভাবে তুলে ধরবে।

এ উদ্যোগ আগামী ৮ এপ্রিল পর্যন্ত চলবে, যার মাধ্যমে অপো এ৬এস প্রো ক্রেতারা সহজের মাধ্যমে বিশেষ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন।

‎সম্প্রতি অপো বাংলাদেশের সদর দফতরে অনুষ্ঠিত এক আয়োজনে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

‎সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো ঈদ-উল-ফিতরের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের সময় পরিবার-পরিজনের সঙ্গে পুনর্মিলনকে আরও সহজ ও আনন্দময় করে তোলা। অপো এ৬এস প্রো ক্রেতারা লটারির মাধ্যমে ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাওয়ার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা এতে নির্বাচিত হবেন এবং প্রত্যেকে বাস টিকিট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন; যা তাদের ঘরে ফেরাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।

‎এ ছাড়াও, সকল অপো এ৬এস প্রো ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক উভয় এয়ার টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন। এই এয়ার ট্রাভেল সুবিধা একটি কমন ক্যাম্পেইন কোডের (নন-ইউনিক) মাধ্যমে পাওয়া যাবে, ফলে ক্রেতারা আরও সাশ্রয়ী ও সহজভাবে দেশের ভেতরে কিংবা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।

বিজ্ঞাপন
‎ সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর