Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:০৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২০:২৫

সম্মাননা তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে এবং তাদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে। তবে সরকার নারীদের এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণে ম্যান্ডেট পেয়েছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরে যে পরিকল্পনাগুলোর কথা বলেছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিধ্বস্ত রাষ্ট্র এবং ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করতে হলেও শিগগিরই দেশ ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোট নয়জন নারীকে ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬’ দেওয়া হয়। আয়োজকদের মতে, নারীদের আত্মনির্ভরশীলতা ও সমাজে তাদের অবদানকে স্বীকৃতি জানাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর