Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৭:০৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকা: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলের জাহাজ (ভেসেল) পৌঁছাবে।

শনিবার (৭ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্যানিক বা আতঙ্ক কাজ করছে, যার কোনো যৌক্তিকতা নেই। তেলের পর্যাপ্ত মজুত আমাদের রয়েছে। এ ছাড়া সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

অসাধু তৎপরতা ও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ‘জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রোববার (৮ মার্চ) থেকেই মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য মোবাইল কোর্ট কাজ শুরু করবে।’
দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘তেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯ তারিখের পর পরিস্থিতির আরও উন্নতি হবে।’

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

উহুদ যুদ্ধের ইতিহাস
৭ মার্চ ২০২৬ ১৮:৩৭

আরো

সম্পর্কিত খবর