Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনিয়মের দায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২০:৩০ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ২২:৩৯

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নিয়মবহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই আদেশে বলা হয়েছে, হারুন অর রশিদ যখন বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন, তখন তার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে এনআইডি সংশোধনের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে ‘বিভাগীয় মামলা নং-১৩/২০২৫’ রুজু করা হয়। তদন্তে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক বলে মনে করে কমিশন।

বিজ্ঞাপন

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর