ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট বিজি-৩৩৯ সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা ছেড়ে যাবে। এ জন্য নির্ধারিত সময়ে ৪ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত যাত্রীদেরকে জানানো যাচ্ছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৯) স্থগিত হয়েছিল, সেটি সোমবার দুপুর ১টায় রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে।
এ জন্য, যাত্রীদের যাত্রা শুরুর ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।