Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

ডা. শফিকুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও নাহিদ ইসলাম।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নেওয়া পটুয়াখালী থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে বলেন, নাহিদ বিরোধী দলীয় চিফ হুইফ, জামায়াত আমির বিরোধী দলীয় নেতা ও নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা হয়েছেন এমন সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর